সংবাদ

খোকসায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জনের প্রাণহানি

প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)
প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

 খোকসায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জনের প্রাণহানি
কুষ্টিয়ার খোকসায় ড্রাম ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসটি দুমড়েমুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ছবি : সংবাদ

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফরিদপুরের মুন্সী বাজারের জুনায়েদের ছেলে নাবিল (২৮), চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের রফিকুল ইসলাম (৬০) ও কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপ নগরের রাফিয়া (১৫)। নিহত অপর ব্যক্তির (৪৫) পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে রাজবাড়ীগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবির হোসেন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই দুজন মারা গেছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। নিহত অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

খোকসায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জনের প্রাণহানি

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত