সংবাদ

শ্রীমঙ্গলে মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার

প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:৩৭ পিএম

শ্রীমঙ্গলে মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার
শ্রীমঙ্গলের সড়কের পাশে পাওয়া যায় চিতা বিড়ালটিকে। ছবিঃ সংবাদ

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল; যেখানে পাহাড়, টিলা, চা-বাগান ও বনাঞ্চল মিলিয়ে গড়ে উঠেছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। কিন্তু সেই বনভূমির নীরব বাসিন্দারাই এখন সবচেয়ে বেশি বিপন্ন। বনভূমি সংকোচন, খাদ্য ও আবাসস্থলের সংকট এবং দ্রুত নগরায়ণের প্রভাবে প্রায়ই বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলে উদ্ধার করা হয়েছে একটি মহাবিপন্ন চিতা বিড়াল (Leopard Cat)।

বৃহস্পতিবার (২১ মে) রাত প্রায় ১১টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক–এর টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম সংলগ্ন এলাকায় আহত অবস্থায় প্রাণীটি দেখতে পান জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন। তারা জানান, সড়কের পাশে প্রাণীটি প্রায় মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, কোনো দ্রুতগতির যানবাহনের ধাক্কায় এটি আহত হয়েছে।

পরে বিষয়টি জানানো হলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন–এর পরিচালক স্বপন দেব সজলসহ পরিবেশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা নিশ্চিত করেন, আহত প্রাণীটি একটি মহাবিপন্ন চিতা বিড়াল।

উদ্ধারকারীরা প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। বর্তমানে এটি কিছুটা সুস্থ হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক না পাওয়ায় তাৎক্ষণিকভাবে পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। তবে দ্রুত চিকিৎসা শেষে প্রাণীটিকে সুস্থ করে বন বিভাগের কাছে হস্তান্তর করে অবমুক্ত করা হবে।

স্থানীয় পরিবেশকর্মীরা বলছেন, বন উজাড় ও আবাসস্থল সংকোচনের কারণে বন্যপ্রাণীরা নিরাপদ আশ্রয় হারিয়ে লোকালয়ে চলে আসছে। এতে একদিকে প্রাণীগুলো ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে।

তারা আরও জানান, শ্রীমঙ্গলসহ আশপাশের এলাকায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো বন্যপ্রাণী উদ্ধারের ঘটনা ঘটছে। সচেতন নাগরিকদের দ্রুত খবর দেওয়ায় অনেক প্রাণী জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে।

পরিবেশবিদদের মতে, শুধু উদ্ধার কার্যক্রম নয়; বন সংরক্ষণ, সড়কে গতি নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধি না হলে এ সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলে মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত