সুন্দরবন এ দুর্ধর্ষ বনদস্যু দয়াল ও জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা ২১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় দস্যুদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটে।
কোস্টগার্ড পশ্চিম জোন, মংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দস্যু দয়াল বাহিনী সুন্দরবনের আন্দারমানিক এলাকার কেওড়াতলা খাল অঞ্চলে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কয়রা বৃহস্পতিবার (২১ মে) ভোর ৪টায় অভিযান চালায়। এ সময় দস্যুরা টের পেয়ে গহীন বনে পালিয়ে যায়। ওই আস্তানা থেকে ১০ জন জেলেকে উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিনে বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড মংলা বেইস শিবসা নদীর দুধমুখী খাল এলাকায় অভিযান চালায়। এ সময় দস্যু জাহাঙ্গীর বাহিনী কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। কোস্টগার্ডও পাল্টা জবাব দেয়। পরে দস্যুরা পিছু হটে পালিয়ে যায়।
দস্যু দমনে কোস্টগার্ডের চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় পৃথক দুটি সাহসী অভিযান চালিয়ে ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় আরও ১১ জন জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের কোস্টগার্ড পশ্চিম জোন, মংলা কার্যালয়ে এনে প্রাথমিক পরিচর্যা দেওয়া হচ্ছে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনে দস্যু দমন না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন