কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে তার স্বতন্ত্র গায়নশৈলীতে দীর্ঘদিন ধরে সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার প্রকাশ্যে এলো প্লেব্যাক ক্যারিয়ারে রেকর্ড করা তার শেষ গান ‘এ মেরি জিন্দেগি, তু ছিপি হ্যায় কাহাঁ’। মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গানটি উন্মোচন করা হয়। বিশেষ বিষয় হলো, দিনটি ছিল এই সুরসম্রাজ্ঞীর ৯৩তম জন্মবার্ষিকী।
আসন্ন হিন্দি পারিবারিক
কমেডি-ড্রামা সিনেমা ‘ওম কা হরি’র জন্য গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোঁসলে। ২০২৫ সালের
ডিসেম্বরে জীবনাবসান ঘটে এই কিংবদন্তি শিল্পীর। তবে জীবনের শেষভাগে ২০২৩ সালে ৯০ বছর
বয়সে ক্যারিয়ারের শেষ চলচ্চিত্রের প্লেব্যাকটি রেকর্ড করেছিলেন তিনি।
চলচ্চিত্রের জন্য
ধারণ করা আশা ভোঁসলের জীবনের শেষ গান হিসেবে ইতোমধ্যে এটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।
গানটির অফিসিয়াল ভিডিওতে ব্যবহার করা হয়েছে স্টুডিওতে রেকর্ডিংয়ের সময়কার ‘বিহাইন্ড
দ্য সিন’ দৃশ্য। সেখানে শেষবারের মতো মাইক্রোফোনের সামনে সংগীতচর্চায় মগ্ন অবস্থায়
দেখা যায় এই সুরের জাদুকরীকে।
রেকর্ডিংয়ের সময়কার
অভিজ্ঞতা স্মরণ করে আশা ভোঁসলে জানিয়েছিলেন, গানটির সুর শোনার পরই তিনি মুগ্ধ হয়ে
যান এবং কোনো দ্বিধা ছাড়াই কণ্ঠ দিতে রাজি হন। তিনি বলেছিলেন, গানটি শোনামাত্রই তার
ভালো লেগে যায়। সুর ও কথা এতটাই চমৎকার লেগেছিল যে সারাদিন গানটি গুনগুন করে গাইতেন
তিনি।
গানটির মুক্তি উপলক্ষে
আয়োজিত অনুষ্ঠানে ‘ওম কা হরি’ সিনেমার ট্রেলার ও গানের ঝলকও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনয়শিল্পী রঘুবীর যাদব, সোনি রাজদান, অংশুমান ঝা ও আয়েশা
কাপুর।
অনুষ্ঠানে দুই প্রজন্মের
সংগীতশিল্পীদের পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। সিনেমাটির অ্যালবামে আশা ভোঁসলের
পাশাপাশি প্রয়াত কিংবদন্তি গায়ক কিশোর কুমারের ছেলে অমিত কুমার, পরেশ পাহুজা ও রঘুবীর
যাদবের কণ্ঠেও গান রয়েছে।
দীর্ঘ সংগীতজীবনে
অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া আশা ভোঁসলের শেষ প্লেব্যাক গানটি প্রকাশের মধ্য দিয়ে
তার কণ্ঠের আরেকটি স্মরণীয় অধ্যায়ও যুক্ত হলো সংগীতের ইতিহাসে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন