সংবাদ
সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন


প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থামিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় মহাসড়কের মো. লতিফের গ্যারেজ ও ইউটার্ন-সংলগ্ন সড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস থামিয়ে রাখা ছিল। ভোরের দিকে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। মামুন নামের এক ব্যক্তি বাসটি নিয়মিত চালাতেন। 

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন অফিসের কর্মীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো বলে পুলিশ জানতে পেরেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থামিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় মহাসড়কের মো. লতিফের গ্যারেজ ও ইউটার্ন-সংলগ্ন সড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস থামিয়ে রাখা ছিল। ভোরের দিকে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। মামুন নামের এক ব্যক্তি বাসটি নিয়মিত চালাতেন। 

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন অফিসের কর্মীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো বলে পুলিশ জানতে পেরেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত