সংবাদ
সংবাদ

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
ছবি : সংবাদ

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার আর্থিক অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী নিজ হাতে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধিদলের কাছে এই অনুদানের চেক তুলে দেন।

​এর আগে গত বছর বড়দিন উপলক্ষে এই খাতে সরকারের অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। তবে এবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিতে অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুমোদন করেছেন।

​অনুদান হস্তান্তর অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার আর্থিক অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী নিজ হাতে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধিদলের কাছে এই অনুদানের চেক তুলে দেন।

​এর আগে গত বছর বড়দিন উপলক্ষে এই খাতে সরকারের অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। তবে এবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিতে অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুমোদন করেছেন।

​অনুদান হস্তান্তর অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত