সংবাদ
সংবাদ

যশোরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা


প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

যশোরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
ছবি : সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের কর্মী ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।   

ব্যাংকের কর্মচারীরা জানান, রাতে ব্যাংকে দায়িত্ব পালনরত অবস্থায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন যুবক ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতর থেকে তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। সৌভাগ্যবশত, আগুনে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি।                     

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে ব্যাংককর্মী ও পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করার কাজ চলছে। তাদের দ্রুত আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


যশোরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

যশোরের বাঘারপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের কর্মী ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।   

ব্যাংকের কর্মচারীরা জানান, রাতে ব্যাংকে দায়িত্ব পালনরত অবস্থায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন যুবক ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতর থেকে তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। সৌভাগ্যবশত, আগুনে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি।                     

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে ব্যাংককর্মী ও পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করার কাজ চলছে। তাদের দ্রুত আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত