কিছুদিন আগে ইউটিউবের একটি চ্যানেলে প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’। শুরু থেকেই এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলা। তার সঙ্গে আরও অনেক অভিনয়শিল্পী ধারাবাহিকটিতে অভিনয় করছেন।
এবার ‘রক্তের বন্ধন’
ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত দুই জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পী
আবুল হায়াত ও দিলারা জামান। তারা দুজনই ধারাবাহিকটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়
করছেন।
গত ৭ ও ৮ সেপ্টেম্বর
ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নিয়েছেন দিলারা জামান। অন্যদিকে ৮ সেপ্টেম্বর শুটিংয়ে অংশ
নেন আবুল হায়াত। গত ৭ সেপ্টেম্বর ৮২ বছরে পা দিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা। জন্মদিনের
কারণে সেদিন তার কোনো শুটিং রাখা হয়নি।
আবুল হায়াত ও দিলারা
জামানের সঙ্গে একই ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত শিউলী শিলা। নিজের
অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি বিগত এক দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটকে নিয়মিত
অভিনয় করে যাচ্ছি। কিন্তু শ্রদ্ধেয় আবুল হায়াত আঙ্কেল ও দিলারা জামান আন্টির সঙ্গে
একই নাটকে অভিনয় করার সুযোগ আমার হয়নি। এবারই প্রথম তাদের সঙ্গে একই নাটকে অভিনয় করার
সুযোগ হয়েছে। এটা যে আমার অভিনয় জীবনের কত বড় প্রাপ্তি, তা আসলে বলে বোঝাতে পারব না।’
তিনি আরও বলেন,
‘আমি কৃতজ্ঞ ‘রক্তের বন্ধন’ ধারাবাহিকের নির্মাতা মেঘ হিমের প্রতি। আমি সত্যিই ভীষণ
আবেগাপ্লুত তাদের সঙ্গে অভিনয় করে। জানি না আগামীতে আর কখনো এই সুযোগ আসবে কি না। এ
কারণে যতটুকু পেরেছি, তাদের সান্নিধ্যে থাকারই চেষ্টা করেছি।’
কিংবদন্তি এই দুই
শিল্পীর সুস্থতা কামনা করে শিউলী শিলা বলেন, ‘আল্লাহ এই দুজন কিংবদন্তি শিল্পীকে সুস্থ
রাখুন, ভালো রাখুন, যেন আমরা আরও বহুদিন তাদের কাজ দেখতে পারি।’
ধারাবাহিক ‘রক্তের
বন্ধন’ নির্মাণ করছেন মেঘ হিম। এতে শিউলী শিলার পাশাপাশি আবুল হায়াত ও দিলারা জামানের
যুক্ত হওয়ায় নাটকটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন