সংবাদ

ফ্যামিলি কার্ড আছে, মিলছে না টিসিবির পণ্য

প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম

ফ্যামিলি কার্ড আছে, মিলছে না টিসিবির পণ্য
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশায় দীর্ঘদিন ধরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্য বিতরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছে এলাকার নিম্নআয়ের অসচ্ছল ১ হাজার ১৫৫টি পরিবার।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে টিসিবির 'ফ্যামিলি কার্ড' ছিল এলাকার দরিদ্র মানুষের একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন কোনো বরাদ্দ বা বিতরণ না থাকায় ডিলার পয়েন্ট থেকে খালি হাতে ফিরতে হচ্ছে কার্ডধারীদের। এতে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি বন্ধ থাকা এ সেবা দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয় সুবিধাভোগীরা।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল, চিনি, সাবান ও ডিটারজেন্ট পাউডার পেতাম। এখন সেই সুবিধাটাও বন্ধ হয়ে গেছে। এই বাজারে আমরা যামু কই?'

বিষয়টি নিয়ে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু বলেন, টিসিবি কার্যক্রম বন্ধ থাকায় নিম্নআয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছেন। খোলাবাজারে পণ্যের দাম বেশি থাকায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। অনতিবিলম্বে এ কার্যক্রম পুনরায় চালু করা জরুরি।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, 'নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে আমরা দ্রুততম সময়ে টিসিবি ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছি। আশা করছি খুব দ্রুত টিসিবি কার্যক্রম আবার চালু করা সম্ভব হবে।'

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড আছে, মিলছে না টিসিবির পণ্য

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশায় দীর্ঘদিন ধরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্য বিতরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছে এলাকার নিম্নআয়ের অসচ্ছল ১ হাজার ১৫৫টি পরিবার।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে টিসিবির 'ফ্যামিলি কার্ড' ছিল এলাকার দরিদ্র মানুষের একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন কোনো বরাদ্দ বা বিতরণ না থাকায় ডিলার পয়েন্ট থেকে খালি হাতে ফিরতে হচ্ছে কার্ডধারীদের। এতে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি বন্ধ থাকা এ সেবা দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয় সুবিধাভোগীরা।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল, চিনি, সাবান ও ডিটারজেন্ট পাউডার পেতাম। এখন সেই সুবিধাটাও বন্ধ হয়ে গেছে। এই বাজারে আমরা যামু কই?'

বিষয়টি নিয়ে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু বলেন, টিসিবি কার্যক্রম বন্ধ থাকায় নিম্নআয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছেন। খোলাবাজারে পণ্যের দাম বেশি থাকায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। অনতিবিলম্বে এ কার্যক্রম পুনরায় চালু করা জরুরি।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, 'নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে আমরা দ্রুততম সময়ে টিসিবি ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছি। আশা করছি খুব দ্রুত টিসিবি কার্যক্রম আবার চালু করা সম্ভব হবে।'

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত