যশোর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের দীর্ঘদিনের আবাসন সমস্যা সমাধান ও জীবনযাত্রার মান উন্নয়নে সাততলাবিশিষ্ট একটি আধুনিক আবাসিক ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। ভবনটিতে মোট ৪৮টি ফ্ল্যাট থাকবে।
শুক্রবার (৯ অক্টোবর) যশোর শহরের মণিহার সিনেমা হল রোড সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়ন ও ব্যবস্থাপনায় ‘পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি শেষ হলে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট দূর হওয়ার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা শহরকে বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত রাখতে দিনরাত কাজ করে যান। তাদের পরিশ্রমে শহরের পরিবেশ ভালো থাকলেও নিজেদের আবাসন ও জীবনযাপনে অনেক সীমাবদ্ধতা রয়েছে। সরকার তাদের আবাসনসহ মৌলিক সুবিধা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে ভবনটির কাজ সম্পন্ন হলে পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমানে একটি স্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আসবে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন