সংবাদ

পরিবেশবান্ধব জাহাজ ভাঙায় অ্যাওয়ার্ড পেল পিএইচপি

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

পরিবেশবান্ধব জাহাজ ভাঙায় অ্যাওয়ার্ড পেল পিএইচপি
বিএমএলএস আয়োজিত জমকালো অনুষ্ঠানে জহিরুল ইসলাম রিংকুর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। ছবি : সংবাদ

পরিবেশবান্ধব ও টেকসই জাহাজ পুন প্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ মেরিটাইম ল স্যোসাইটির (বিএমএলএস) মর্যাদাপূর্ণ ‘শিপবিল্ডিং অ্যান্ড শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড’ অর্জন করেছে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার দ্য ওয়েস্টিনে বিশ্ব মেরিটাইম দিবস উপলক্ষে বিএমএলএস আয়োজিত 'মেরিটাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিএমএলএসের সভাপতি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং পিএইচপি পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য হাসিব উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।

বিএমএলএসের মূল্যায়নে জানানো হয়, বাংলাদেশে পরিবেশগত নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি এবং শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করে শিল্প ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করায় পিএইচপি-কে শিপ রিসাইক্লিং ক্যাটাগরিতে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

শিল্পসংশ্লিষ্টদের মতে, ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকুর দূরদর্শী নেতৃত্বে জাহাজ পুন প্রক্রিয়াজাতকরণ শিল্পকে আধুনিক ও টেকসই রূপ দেওয়ার উদ্যোগ দেশ-বিদেশের শিল্পাঞ্চলে প্রশংসিত হচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক মানের স্বীকৃতি দেশের সামগ্রিক শিপ রিসাইক্লিং খাতকে আরও দায়িত্বশীল ও নিরাপদ করতে উৎসাহিত করবে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ৩৫ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তা ও পরিবেশীয় মান অর্জন নিশ্চিত করে ২০১৭ সালের ১০ অক্টোবর ইতালির আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটি (রিনা) থেকে হংকং কনভেনশন অনুযায়ী বাংলাদেশের প্রথম ‘গ্রিন সনদ’ অর্জন করে পিএইচপি শিপ ব্রেকিং। ২০১৮ সালে তারা প্রথম স্বয়ংসক্রিয় পদ্ধতিতে ২৭ হাজার মেট্রিক টন ওজনের ‘ওরি ভিটোরিয়া’ জাহাজটি প্রক্রিয়াজাত করে। এর আগে বিশ্ব নৌ দিবস উপলক্ষে ২০২১ সালেও নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পরিবেশবান্ধব কারখানার পুরস্কার লাভ করে প্রতিষ্ঠানটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পরিবেশবান্ধব জাহাজ ভাঙায় অ্যাওয়ার্ড পেল পিএইচপি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত