সংবাদ

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পটুয়াখালী জেলা শাখা।

​বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে এক যৌথ আলোচনা সভায় নেতারা এসব কথা ব‌লেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পটুয়াখালী জেলা শাখা। পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক এবং জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা এ.কে.এম. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পটুয়াখালী ওয়াজেদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মজিবুর রহমান টোটন।

​আলোচনা সভায় বক্তারা সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও ঐতিহাসিক পটভূমি বিস্তারিতভাবে তুলে ধরেন। বিগত সরকারের সময়ের কঠোর রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে বক্তারা বলেন, বিগত সরকারের সময় দেশে ফ্যাসিবাদী শাসন চলায় আলেম-ওলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর চরম জেল-জুলুম এবং নিপীড়ন চালানো হয়েছিল। শত প্রতিকূলতার মধ্যেও জাতীয়তাবাদী ওলামা দল ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমের নীতিতে অবিচল ছিল বলে তারা মন্তব্য করেন।

দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, আগামী দিনে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আলেম সমাজকে আরও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত