সংবাদ

ভারতে বিক্ষোভ: মমতা, ধ্রুব, নেহাসহ আটক ৫০০০

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম

ভারতে বিক্ষোভ: মমতা, ধ্রুব, নেহাসহ আটক ৫০০০
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। এ ছাড়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের একটি বাসস্ট্যান্ডে দলের নেতাদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাকে আটক করে পুলিশ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী আটকের সংখ্যা ৫ হাজার ছড়িয়ে গেছে।

এদিকে, দিল্লি হাট এলাকায় নির্ধারিত বিক্ষোভের আগে আইসার সভাপতি নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ। নেহা বোরার সঙ্গে আটক হয়েছেন সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ এবং সামাজিক-রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদব।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি বামপন্থী সংগঠন শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয়। তবে পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি।

বিক্ষোভের নেতৃত্ব দিতে মুম্বাই থেকে দিল্লি যান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কিন্তু বিমান দিল্লিতে অবতরণের পরপরই বিমানের ভেতর থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় সিজেপির অন্য দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়। পুলিশ সদস্যরা বিমানে প্রবেশ করলে অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার শুরু করেন।

দিল্লিতে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ। পুলিশের নির্দেশ মানতে অস্বীকার করার পর তাকে আটক করা হয়েছে। শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসন সমিতিতে ধ্রুব রাঠির বাসভবনে পৌঁছায় পুলিশের একাধিক দল।

গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, ধ্রুব রাঠিকে দিল্লিতে গিয়ে প্রতিবাদে অংশ না নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল। ওই কর্মকর্তা বলেন, ‘তিনি যদি নির্দেশ অমান্য করেন এবং দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার চেষ্টা করেন, তাহলে তাকে আটক করা হবে।’ 

বিক্ষোভ ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এনডিটিভি বলছে, এই বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এ ছাড়া শনিবার সকাল ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন অন্যান্য রাজ্য থেকে আসা ২৫০টির বেশি ট্রেন এবং স্থানীয় ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে । শুক্রবার রাত ১০টা থেকে জনপথ-কর্তব্য পথ মোড়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে ।

দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

নেতাদের আটকের পরও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। দলটির সাংগঠনিক দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে যন্তর মন্তরের বিক্ষোভে নেতৃত্ব দে। অভিজিৎ দীপকে আগেই একটি ভিডিও বার্তায় বলেছিলেন, তিনি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক থাকলে অজিঙ্কা শিন্ডে বিক্ষোভের নেতৃত্ব দেবেন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল সিজেপি। বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীজুড়ে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভারতে বিক্ষোভ: মমতা, ধ্রুব, নেহাসহ আটক ৫০০০

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত