সংবাদ

আট মাসে একের পর এক নাটক, আলোচনায় পারু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম

আট মাসে একের পর এক নাটক, আলোচনায় পারু

বাংলাদেশের নাট্যাঙ্গনে গত কয়েক মাসে বেশ কয়েকজন নতুন অভিনেত্রীর আগমন ঘটেছে। তাদের মধ্যে কেউ কেউ মেধা ও অভিনয় দক্ষতায় দর্শকের নজর কেড়েছেন। তবে মাত্র আট মাসে একের পর এক নাটকে অভিনয় করে নতুনদের মধ্যে আলোচনার শীর্ষে উঠে এসেছেন নোয়াখালীর মেয়ে ফারিহা রহমান পারু।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন’ বিষয়ে অনার্স পড়ছেন পারু। মিডিয়ায় তার যাত্রা শুরু হয় ২০২২ সালে মজোর একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে। এরপর আরও কয়েকটি বিজ্ঞাপনে কাজ করলেও পারিবারিক কারণে নিয়মিত হতে পারেননি। বিরতির পর আবারও বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি। পরে আরাফাত মোহসীন নিধির ‘আৎকা’ ওয়েব সিরিজে অভিনয় করেন।

এরপর আদিব হাসানের ‘প্রেম আমার’ নাটকে আরশ খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন পারু। মিষ্টি হাসি ও মায়াবী চোখের এই অভিনেত্রীর অভিনয় দর্শকের নজর কাড়ে। এরপর নির্মাতারাও তাকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ শুরু করেন।

গত আট মাসে পারু যেসব নাটকে অভিনয় করেছেন, প্রতিটিতেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান সংশ্লিষ্টরা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য—‘তোকেই মন ছুঁয়ে যায়’, ‘শুধু তুমি আমার’, ‘আশিক প্রিয়া’, ‘ইতি আবির’, ‘ঘুমাওগো জান’, ‘চাচ্চু’, ‘সেফিয়া রঙের বিকেল’ ও ‘প্রিয় ফুল’।

এ সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খানের বিপরীতেই বেশিরভাগ নাটকে দেখা গেছে পারুকে। একসময় দর্শক পর্দায় আরশ-বৃষ্টির রসায়ন উপভোগ করতেন। এখন আরশ-পারুর জুটিও দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে রোমান্টিক গল্পের নাটকে এই জুটির অভিনয় দর্শকের প্রশংসা কুড়াচ্ছে।

এরই মধ্যে থাইল্যান্ডে ছয়টি নাটকের কাজ শেষ করে দেশে ফিরেছেন পারু। নাটকগুলো পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ, সোহাগ রানা, মীর আরমান ও বাপ্পী। এর মধ্যে চারটি নাটকে পারুর বিপরীতে অভিনয় করেছেন আরশ খান এবং দুটিতে নাওভী।

এ ছাড়া সকাল আহমেদের নির্দেশনায় ‘মিথ্যে প্রেম সত্য ভালোবাসা’ নাটকের কাজও শেষ করেছেন পারু।

নোয়াখালীর মিলন-শ্যামা দম্পতির দুই মেয়ের একজন পারু। তার আরেক বোন মালিহা। পারুর জন্মদিন ২৭ জুন। তার বেস্ট ফ্রেন্ড ইমা বর্তমানে ইতালিতে থাকেন।

অল্প সময়ে দর্শকের ভালোবাসা পাওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে পারু বলেন, “আমি অভিনয় করতে ভীষণ ভালোবাসি। আমার তো মনে হয়, মাসের প্রতিদিন অভিনয়ের মধ্যে থাকতে পারলে আমার ভীষণ ভালো লাগত। খুব অল্প সময়ে দর্শকের কাছ থেকে যে সাড়া ও ভালোবাসা পেয়েছি, তাতে সত্যিই মুগ্ধ আমি। এই ভালোবাসাটা ধরে রেখেই ভালো ভালো গল্পে কাজ করে আরও বহুদূর যেতে চাই।”

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আট মাসে একের পর এক নাটক, আলোচনায় পারু

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত