সংবাদ

আসছে মনির খানের ‘মা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

আসছে মনির খানের ‘মা’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের কণ্ঠে আসছে নতুন গান ‘মা’। এইচ এম নিপুর কথা ও সুরে গানটির রেকর্ডিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

অসুস্থ সন্তানকে ঘিরে মায়ের আবেগ ও ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে গানটির গল্প সাজানো হয়েছে। গানের মূল দুই চরিত্র মা ও অসুস্থ সন্তান। মরণব্যাধিতে আক্রান্ত ছেলের মৃত্যুর আগে শেষ ইচ্ছা, মায়ের সামনে বসে কোরআন পড়া। এই আবেগঘন গল্পই উঠে আসবে গানটিতে।

গানটির গীতিকার ও সুরকার এইচ এম নিপু বলেন, ‘শফি মণ্ডলের “মরণের ফাইল”, চিশতি বাউলের “ও দয়াল” এবং সুকুমার বাউলের “মানবদেহ” গানের পর এবার মনির খানের কণ্ঠে আসছে “মা”।’

তিনি আরও বলেন, ‘অসুস্থ সন্তানকে ঘিরে দুটি অনুভূতি গানটিকে আরও করুণ ও মর্মস্পর্শী করে তুলেছে—মায়ের অনুভূতি ও ধর্মীয় অনুভূতি। মা ও অসুস্থ সন্তানই গানের মূল দুটি চরিত্র।’

গানটি নিয়ে মনির খান বলেন, ‘এইচ এম নিপুর কথা ও সুরে “মা” গানটি করলাম। এটা শুধু গান নয়, মা ও সন্তানের হৃদয় নিংড়ানো আবেগ থেকে উঠে এসেছে। আশা করছি, গানটি শ্রোতাদের মাঝে ভিন্ন এক অনুভূতি সৃষ্টি করবে। হৃদয় ও মনকে সিক্ত করে তুলবে।’

এদিকে ‘মা’ গানটির জন্য নির্মাণ করা হয়েছে একটি মিউজিক ভিডিও। রেজা মাহমুদের পরিচালনায় নির্মিত ভিডিওচিত্রটিতে অভিনয় করেছেন শিশির, তাইফ, স্বপ্না, ফাল্গুনীসহ আরও অনেকে।

গানটি শিগগিরই ইউটিউবের ‘চ্যানেল এইচ এম’-এ প্রকাশিত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আসছে মনির খানের ‘মা’

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত