ফেনীর ছাগলনাইয়া এবং চট্টগ্রাম সীমান্তবর্তী জোরারগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকার বেশি।
রোববার (১১ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ করা হয়। জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় কাস্টমস অফিস ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক রয়েছে।’
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন