সংবাদ
সংবাদ

১৪ বছরেও কাজে আসেনি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

১৪ বছরেও কাজে আসেনি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার
২০১২ সালে বদলগাছীতে স্থাপিত কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার।

কৃষকের ফসল রক্ষায় আগাম আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার উদ্দেশ্যে সরকারি অর্থায়নে স্থাপন করা হয়েছিল কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। কিন্তু প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও বদলগাছীর এই কার্যালয় থেকে কৃষকেরা কতটা সেবা পাচ্ছেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। দুর্যোগের আগে কৃষকদের কাছে কোনো সতর্কবার্তা পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। এমনকি উপজেলা কৃষি বিভাগও বলছে, পর্যবেক্ষণাগার থেকে তারা কোনো পূর্বাভাস পায়নি। এর মধ্যে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় তলিয়ে গেছে আমন ধানসহ বিভিন্ন ফসলের জমি।

বদলগাছী উপজেলার মাঠগুলোতে এখন কৃষকের ক্ষতির চিত্র। কয়েক দিনের মধ্যেই যেসব জমির পাকা ধান ঘরে ওঠার কথা ছিল, সেসব জমিতে জমেছে বৃষ্টির পানি। কোথাও কাটা ধান পানিতে ভাসছে, কোথাও পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। আগাম আবাদ করা আলু, পেঁয়াজ ও শীতকালীন সবজির জমিতেও পানি জমে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক মাসের পরিশ্রম ও বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

কৃষকদের আবহাওয়াসংক্রান্ত তথ্য দিয়ে আগাম  প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি করতে ২০১২ সালে বদলগাছীতে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নন স্থানীয় কৃষকেরা। তাঁদের অভিযোগ, কার্যালয়টি নিয়মিত খোলা থাকে না। আবহাওয়ার পূর্বাভাস কিংবা প্রতিকূল পরিস্থিতিতে ফসল রক্ষার পরামর্শও তাঁরা পান না।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে পর্যবেক্ষণাগারে গিয়ে দেখা যায়, মূল ফটক ভেতর থেকে তালাবদ্ধ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর এক ব্যক্তি এসে ফটক খুলে দেন। তবে কার্যালয়ে দায়িত্ব প্রাপ্ত কোনো কর্মকর্তার দেখা মেলেনি। পরে নিজেকে উচ্চ পর্যবেক্ষক পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান, কার্যালয়ের স্যার ছুটিতে রয়েছেন। তিনি কবে ফিরবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

এ বিষয়ে কার্যালয় থেকে পাওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিস্তারিত কথা বলতে রাজি হননি। তার ভাষ্য, মুঠোফোনে সব বিষয়ে কথা বলা সম্ভব নয়। তবে সরাসরি বক্তব্য দেওয়ার জন্য কবে কার্যালয়ে আসবেন, সে সময়ও জানাননি। কৃষকদের কাছে আবহাওয়ার পূর্বাভাস না পৌঁছানোর কারণ জানতে চাইলেও তিনি এ বিষয়ে কথা বলতে আগ্রহ দেখাননি।

পূর্বাভাস না থাকায় চাষিরা সতর্ক হতে পারেন না।

এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে বদলগাছীতে ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমন এবং ১ হাজার ১৭৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ধান ও সবজি মিলিয়ে প্রায় ২২৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার গোবরচাঁপা এলাকার কৃষক আবু রায়হান বলেন, ‘দুর্যোগের আগাম খবর পেলে ফসল রক্ষায় কিছু প্রস্তুতি নেওয়া সম্ভব হতো। পাকা ধান মাঠে না রেখে দ্রুত কেটে ঘরে তুলতে পারতাম।’

সদরের কৃষক রুবেল হোসেন বলেন, কৃষি বা আবহাওয়া অফিস থেকে আগে সতর্ক করা হলে তারা আলু ও পেঁয়াজের আবাদ কয়েক দিন পিছিয়ে দিতে পারতেন। এতে অন্তত কিছু ক্ষতি এড়ানোর সুযোগ থাকত।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে কৃষকদের আবহাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল। পাকা ধান দ্রুত কেটে মাড়াইয়ের পরামর্শও দেওয়া হয়। তবে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে তাঁরা কোনো পূর্বাভাস পাননি।

পূর্বাভাস না পাওয়ায় প্রতিবছর ক্ষতি ঠেকানো যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তার এ বক্তব্যে পর্যবেক্ষণাগারটির কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, কৃষিসংশ্লিষ্ট আবহাওয়ার তথ্য সরবরাহের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি কার্যালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগই যদি পূর্বাভাস না পায়, তাহলে সেই তথ্য কৃষকের কাছে পৌঁছানোর ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

একই সঙ্গে কার্যালয়ের জনবল, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও নিয়মিত কার্যক্রম নিয়েও রয়েছে প্রশ্ন। সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত এই সেবাকেন্দ্রের কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

কৃষকদের কাছে সময়মতো আবহাওয়ার তথ্য পাওয়া কেবল সুবিধার বিষয় নয়, ফসলের ক্ষতি কমানোরও গুরুত্বপূর্ণ উপায়। ধান কাটার উপযুক্ত সময়, বৃষ্টির সম্ভাবনা কিংবা প্রতিকূল আবহাওয়ার আগাম খবর জানা থাকলে তাঁরা অন্তত কিছুটা প্রস্তুতি নিতে পারেন। কিন্তু সেই তথ্য যথাসময়ে না পেলে তাঁদের পক্ষে ফসল রক্ষার সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে পড়ে।

কৃষকদের প্রত্যাশা, বদলগাছীর কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার যেন শুধু নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত না হয়। নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করে আবহাওয়ার নির্ভরযোগ্য তথ্য কৃষি বিভাগ ও সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। দীর্ঘদিন ধরে সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রতিষ্ঠানের কার্যক্রম কতটা কৃষকবান্ধব, তার জবাবদিহি এখন নিশ্চিত করার দাবি তাদের। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১৪ বছরেও কাজে আসেনি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত