সংবাদ
সংবাদ

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন আট বাংলাদেশি


প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন আট বাংলাদেশি
ছবি: সংবাদ

ভালো কাজের আশায় ভারতে গিয়ে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন আট বাংলাদেশি নাগরিক। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি এনজিওর হাতে তুলে দেয় বেনাপোল পোর্ট থানা পুলিশ।

ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ ও এনজিও কর্মীরা জানান, ফেরত আসা ব্যক্তিরা অভাবী পরিবারের। ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে তারা ভারতে গিয়েছিলেন। ভারতের দমদম ও তামিলনাড়ু রাজ্যে বিভিন্ন ধরনের কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তামিলনাড়ু ও কলকাতার দমদম পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, দুই বছর কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা আট বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই তাদের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন আট বাংলাদেশি

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

ভালো কাজের আশায় ভারতে গিয়ে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন আট বাংলাদেশি নাগরিক। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি এনজিওর হাতে তুলে দেয় বেনাপোল পোর্ট থানা পুলিশ।

ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ ও এনজিও কর্মীরা জানান, ফেরত আসা ব্যক্তিরা অভাবী পরিবারের। ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে তারা ভারতে গিয়েছিলেন। ভারতের দমদম ও তামিলনাড়ু রাজ্যে বিভিন্ন ধরনের কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তামিলনাড়ু ও কলকাতার দমদম পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, দুই বছর কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা আট বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই তাদের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত