সংবাদ
সংবাদ

৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন
বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন এবং গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে আগুন নেভাতে সক্ষম হন বাপেক্সের প্রকৌশলীরা

কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় টানা ৩১ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন এবং গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে আগুন নেভাতে সক্ষম হন বাপেক্সের প্রকৌশলীরা। তবে কূপটি এখনো পুরোপুরি নিরাপদ নয়। ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণ ও কূপের মুখ স্থায়ীভাবে বন্ধ করার কাজ বাকি রয়েছে।

বাপেক্স সূত্র জানায়, কূপের সঙ্গে বিশেষ ডাইভার্ট লাইন স্থাপন করে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়। এতে কূপের মুখে গ্যাসের চাপ কমে আসে এবং একপর্যায়ে আগুন নিভে যায়।

বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বালু বলেন, কেসিং স্থাপন ও ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করায় আগুন নেভানো সম্ভব হয়েছে। এখন কূপটিকে নিরাপদ করার পরবর্তী কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, পরবর্তী ধাপে ড্রিল পাইপ কূপের ভেতরে প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় বিশেষ ধরনের ড্রিলিং মাড ব্যবহার করে ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করা হবে। পরে চাপের ভারসাম্য তৈরি করে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার চেষ্টা করা হবে।

কূপটি নিরাপদ করার পর ওই এলাকায় জিওলজিক্যাল ও সিসমিক সার্ভে পরিচালনা করা হবে। এসব জরিপের মাধ্যমে ভূগর্ভে গ্যাসের মজুত এবং বাণিজ্যিকভাবে তা উত্তোলনের সম্ভাবনা যাচাই করা হবে। জরিপের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করেছেন বাপেক্সের কর্মকর্তারা। নমুনা দুটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান জানান, পরীক্ষার মাধ্যমে গ্যাসের রাসায়নিক গঠন, উপাদান ও গুণগত মান সম্পর্কে জানা যাবে। এর মাধ্যমে গ্যাসটির বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব হবে।

বাপেক্সের কর্মকর্তা রকিবুল হাসান বলেন, পরীক্ষার ফলাফল পাওয়া গেলে গ্যাসের মান এবং ভবিষ্যতে সেখানে অনুসন্ধান কার্যক্রম চালানোর সম্ভাবনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানী ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলার সময় হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস বের হতে শুরু করে। কিছুক্ষণ পর পাশের বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট স্ফুলিঙ্গে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ৩১ দিন ধরে জ্বলছিল আগুন।

ঘটনার পরপরই বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গ্যাসের চাপ কমানো, নিরাপত্তাবেষ্টনী তৈরি এবং প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে কেসিং পাইপ, মোবাইল ক্রেন ও ব্লোআউট প্রিভেন্টারসহ বিভিন্ন সরঞ্জাম এনে শুরু হয় আগুন নিয়ন্ত্রণের মূল কার্যক্রম।

দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছিল। শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে। তবে কূপটি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত সেখানে সতর্কতামূলক ব্যবস্থা বহাল থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত