ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পরশ বাজার এলাকায় সড়ক অবরোধ করে ঝটিকা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে প্রায় ৫০ থেকে ৬০ জন অংশ নিয়ে এ কর্মসূচি পালন করেন বলে একটি ভিডিওতে দেখা গেছে। এ ঘটনায় স্থানীয় পথচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা সাধুহাটি ইউনিয়নের পরশ বাজার এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে সাধুহাটি ইউনিয়ন পরিষদের দিকে অগ্রসর হন। এ সময় অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
মিছিল চলাকালে কয়েকজনকে পথচারীদের সতর্ক করে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলতে শোনা যায়। এক ভ্যানচালককে মিছিলের লোকজনের কাছে সাইড চেয়ে পথ করে দেওয়ার অনুরোধ করতে শোনা যায়। অন্য এক পথচারীকে বলতে শোনা যায়, এক পাশ দিয়ে বেরিয়ে যান, তা না হলে এখানে সমস্যা হতে পারে।
ভিডিওতে আরও দেখা যায়, এ সময় একটি হাইওয়ে পুলিশের পিকআপ ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পুলিশের গাড়িটি দেখতে পেয়ে মিছিলের অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় কয়েকজনকে দৌড়ে পালাতেও দেখা যায়। দৌড়ানোর সময় লম্বা চুলের এক ব্যক্তিকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। তাকে তুলতে গিয়ে কয়েকজনকে ‘ধর ধর ধর’ এবং “এই মার হবে, মার হবে” বলতে শোনা যায়।
স্থানীয় বিএনপি নেতা মুছা করিম খোকার দাবি অনুযায়ী, জুমার নামাজের সময় ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলের একটি বহর সাধুহাটির ১২ মাইল এলাকার লালন ফিলিং স্টেশন থেকে মহড়া শুরু করে। সাধুহাটি মোড়ে মিছিল থেকে স্লোগান দেওয়া হলে তিনি লোকজন নিয়ে তাদের ধাওয়া করেন।
পরবর্তীতে বোড়াই মাঠের কাছে সড়কের ওপর মোটরসাইকেল রেখে অবরোধ সৃষ্টি করে এবং সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। এ সময় রাস্তায় সাময়িক যানচলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, এই তৎপরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ দলের সাধুহাটী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের ইন্ধন রয়েছে। বিএনপির ছাত্রছায়ায় তিনি গোপনে তিনি দলকে সংগঠিত করার চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শী বদরগঞ্জ বাজারের সজিব হোসেন জানান, নিষিদ্ধ দলের কর্মীরা মটরসাইকেল নিয়ে রাস্তার উপর পড়ে গেলে দলটির ছত্রভঙ্গ নেতাকর্মীরা জোটবদ্ধ হয়ে হাইওয়ে পুলিশের গাড়ির দিকে তেড়ে আসে এবং তাদের বলতে শোনা যায় “মাইর হবে, মাইর হবে”।
স্থানীয় সাধুহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুমার নামাজে মানুষ ব্যস্ত থাকার সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দেয়। জম্মার নামাজ শেষ করে তারা লোকমুখে এ খবর জানতে পারে।
এ বিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন বলেন, জুমার নামাজের খুতবা চলাকালে ঘটনাটি ঘটে। সাধুহাটি পাম্পের কাছ থেকে মিছিলটি শুরু হয়ে সাধুহাটি ইউনিয়ন পরিষদের সামনের দিকে যায়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, ওসি স্যারের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল মহড়া ও মিছিলের খবর পেয়ে পুলিশ এলাকা পরিদর্শন করেছে এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করে জড়িতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন