সংবাদ

বিয়েতে পরিবারের অসম্মতি: ঘরের সিলিংয়ে মিলল কিশোরের মরদেহ

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

বিয়েতে পরিবারের অসম্মতি: ঘরের সিলিংয়ে মিলল কিশোরের মরদেহ
ছবি : সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পছন্দ না থাকা এবং বয়সে ছোট হওয়ায় পছন্দের নারীকে বিয়ে করতে না পেরে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

নিহত সিফাত হোসেন লক্ষ্মীপুর গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় একটি হোটেলে কাজ করত। সেখানে এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সিফাত ওই নারীকে বিয়ে করার বায়না ধরলে বয়স কম হওয়া ও পারিবারিক অসম্মতির কারণে সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিছুদিন নানির বাড়িতে থাকার পর তিন দিন আগে সে নিজ বাড়িতে আসে।

রোববার (১১ অক্টোবর) রাতে চাচার বাড়িতে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় সিফাত। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্বজনেরা নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে দেয়ালের ফাঁক দিয়ে ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বিয়েতে স্বজনদের অসম্মতি থাকায় অভিমানে সিফাত আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে; তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিয়েতে পরিবারের অসম্মতি: ঘরের সিলিংয়ে মিলল কিশোরের মরদেহ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পছন্দ না থাকা এবং বয়সে ছোট হওয়ায় পছন্দের নারীকে বিয়ে করতে না পেরে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

নিহত সিফাত হোসেন লক্ষ্মীপুর গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় একটি হোটেলে কাজ করত। সেখানে এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সিফাত ওই নারীকে বিয়ে করার বায়না ধরলে বয়স কম হওয়া ও পারিবারিক অসম্মতির কারণে সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিছুদিন নানির বাড়িতে থাকার পর তিন দিন আগে সে নিজ বাড়িতে আসে।

রোববার (১১ অক্টোবর) রাতে চাচার বাড়িতে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় সিফাত। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্বজনেরা নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে দেয়ালের ফাঁক দিয়ে ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বিয়েতে স্বজনদের অসম্মতি থাকায় অভিমানে সিফাত আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে; তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত