সংবাদ

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর চাঁদা দাবির মুখে বান্দরবানে বাস চলাচল বন্ধ

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর চাঁদা দাবির মুখে বান্দরবানে বাস চলাচল বন্ধ
ছবি : সংবাদ

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীকে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নিরাপত্তার আশঙ্কায় বান্দরবান-থানচি সড়কে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার থেকে বাস চলাচল বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটকরা। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষকে বাড়তি ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তবে দ্রুত সমস্যা সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে পুলিশ।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা পাহাড়ি জনপদ থানচি। পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। বান্দরবান থেকে থানচি যাওয়ার অন্যতম প্রধান যোগাযোগমাধ্যম এই সড়কটি। তবে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

পরিবহন শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা থানচি সড়কে চলাচলকারী বাসমালিকদের কাছে চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় বাসমালিকদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এ পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কায় বান্দরবান-থানচি সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিকরা।

এতে একদিকে যেমন স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে, অন্যদিকে থানচিতে বেড়াতে আসা পর্যটকদেরও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাতে গিয়ে বাড়তি খরচ ও নানা বিড়ম্বনার মুখে পড়ছেন তারা।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, মোবাইল ফোনে চাঁদা চাওয়ার কারণে থানচি সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা-এমন বিষয়টি আমাদের নজরে এসেছে। যেসব নম্বর থেকে কল করে চাঁদা চাওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বান্দরবান থেকে প্রতিদিন ছয়টি যাত্রীবাহী বাস থানচি সড়কে চলাচল করে। বাস চলাচল বন্ধ থাকায় এ সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষ ও পর্যটকদের পোহাতে হওয়া দুর্ভোগ দ্রুত নিরসন করে সড়কটিতে গাড়ি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর চাঁদা দাবির মুখে বান্দরবানে বাস চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত