সংবাদ

৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পিএম

৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগের আবেদন শুরু হচ্ছে ১৩ অক্টোবর। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য নারী-পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বৈবাহিক অবস্থা ও শারীরিক মাপের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ
  • পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
  • গ্রেড: ১৭তম
  • বেতন-ভাতা: ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা
  • পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
  • প্রার্থী: নারী ও পুরুষ
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদন ফি: ৬৫ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

আবেদনকারীদের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

বয়সের ক্ষেত্রে ৩০ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা এ নিয়োগের জন্য যোগ্য নন।

উচ্চতার শর্ত

টিআরসি পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের উচ্চতা নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।

পুরুষ প্রার্থী

  • সাধারণ ও অন্যান্য কোটায়: কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি
  • মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায়: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি

নারী প্রার্থী

  • সাধারণ কোটায়: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি
  • মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায়: কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি

নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের নির্ধারিত নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন দুই ধাপে সম্পন্ন করার কথা বলা হয়েছে।

অনলাইনে আবেদন জমা দেওয়ার পর পাওয়া ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে ৬৫ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ পুলিশের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করুন।

প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ চলাকালে তারা বিনা মূল্যে পোশাকসামগ্রী, থাকা-খাওয়া ও চিকিৎসাসুবিধা পাবেন। এ ছাড়া সরকারি বিধি অনুযায়ী মাসিক প্রশিক্ষণ ভাতাও দেওয়া হবে।

আবেদনকারীদের জন্য সতর্কবার্তা

নিয়োগপ্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করলে প্রার্থিতা বা নিয়োগ বাতিল হতে পারে। চাকরিতে যোগ দেওয়ার পরও তথ্যের অসত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

তাই আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে নির্ভুল তথ্য দিয়ে ফরম পূরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার সময়সূচি জানতে বাংলাদেশ পুলিশের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট অনুসরণ করতে হবে।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ১৩ অক্টোবর, সকাল ১০টা
  • আবেদন শেষ: ৩০ অক্টোবর

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত