আগামী ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৭। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
একুশে বইমেলা বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও ভাষার সবচেয়ে বড় আয়োজন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে এই মেলা অনুষ্ঠিত হলেও এবার জানুয়ারির শুরু থেকেই মেলার দ্বার উন্মোচিত হচ্ছে।
সাধারণত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে পুরো মাস জুড়ে বইমেলা চলে। তবে এবার প্রকাশকদের সঙ্গে আলোচনা করে জানুয়ারির ৭ তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থানের পরের বছর ২০২৫ সালে অমর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। উদ্বোধন করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হওয়ায় একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি শুরু না করে শেষদিকে ২৬ ফেব্রুয়ারি শুরু হয়। চলে ১৫ মার্চ পর্যন্ত। তবে এবার ভাষার মাসের বদলে একুশে বইমেলা শুরু হচ্ছে জানুয়ারি মাসে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন