সংবাদ

চিংড়ির পরিচিত স্বাদে নতুনত্ব, পূজায় বানান কোলিওয়াড়া

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

চিংড়ির পরিচিত স্বাদে নতুনত্ব, পূজায় বানান কোলিওয়াড়া

দুর্গাপূজা মানেই সাজগোজ, আনন্দ, আড্ডা আর জমিয়ে খাওয়াদাওয়া। উৎসবের এই আমেজে খাবারের তালিকায় একটু ভিন্ন স্বাদ যোগ করতে চাইলে বেছে নিতে পারেন মুচমুচে কোলিওয়াড়া চিংড়ি। পরিচিত চিংড়ির পদ থেকে আলাদা এই আয়োজনে থাকবে মসলার ঝাঁঝ আর বাইরের সোনালি, মুচমুচে আবরণের সঙ্গে ভেতরের রসালো স্বাদ।

দুর্গাপূজার দুপুরে গরম ভাতের সঙ্গে কিংবা বিকেলে বন্ধু-পরিবারের আড্ডায় সস বা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন এই পদ। ঘরেই সহজে তৈরি করতে জেনে নিন প্রয়োজনীয় উপকরণ ও প্রস্তুতপ্রণালি।

তৈরিতে যা লাগবে

  • মাঝারি আকারের চিংড়ি - আধা কেজি
  • চালের গুঁড়া - ২ কাপ
  • মরিচ গুঁড়া - ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়া - ২ টেবিল চামচ
  • আদা বাটা - ১ টেবিল চামচ
  • রসুন বাটা - ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি - ১ টেবিল চামচ
  • একটি লেবুর রস
  • লবণ - স্বাদমতো
  • তেল - পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন পূজার কোলিওয়াড়া চিংড়ি

মসলা মাখানোর প্রস্তুতি

প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে নিন। চাইলে লেজ রেখে দিতে পারেন। পিঠের কালো শিরা বের করে চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে নিন। এরপর পেপার টাওয়েল দিয়ে পানি মুছে শুকিয়ে রাখুন।

একটি বড় পাত্রে মরিচ গুঁড়া, গরম মসলা, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি ও লবণ নিন। এর সঙ্গে লেবুর রস মিশিয়ে তৈরি করুন মসলার মিশ্রণ। এবার চিংড়িগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন, যাতে প্রতিটির গায়ে মসলা সমানভাবে লাগে। নিজের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ কমবেশি করতে পারেন।

মুচমুচে আবরণ তৈরি

মসলা মাখানো চিংড়িগুলো চালের গুঁড়ায় ভালোভাবে গড়িয়ে নিন। প্রতিটি চিংড়ির গায়ে যেন চালের গুঁড়ার আবরণ থাকে, তা নিশ্চিত করুন। এই আবরণই ভাজার পর চিংড়ির বাইরের অংশকে সোনালি ও মুচমুচে করতে সাহায্য করবে।

গরম তেলে ভেজে নিন

কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল গরম হলে আঁচ মাঝারি করে অল্প অল্প করে চিংড়ি ছাড়ুন। প্রতিটি চিংড়ি প্রায় ৩ থেকে ৪ মিনিট ভাজুন। বাইরের অংশ সোনালি ও মুচমুচে হলে এবং চিংড়ি ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে তুলে নিন।

বেশি সময় ধরে ভাজবেন না। এতে চিংড়ি শক্ত হয়ে যেতে পারে। ভাজা চিংড়ি থেকে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

পূজার আড্ডায় পরিবেশন করুন গরম গরম

তৈরি হয়ে গেল মসলাদার কোলিওয়াড়া চিংড়ি। পছন্দের চাটনি বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। পূজার দুপুরের ভোজ কিংবা বিকেলের আড্ডায় এই পদ হতে পারে খাবারের তালিকায় স্বাদ বদলের আয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চিংড়ির পরিচিত স্বাদে নতুনত্ব, পূজায় বানান কোলিওয়াড়া

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত