সংবাদ

আদালত কক্ষে হাততালি দিয়ে কারাগারে মামলার বাদী

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ এএম

আদালত কক্ষে হাততালি দিয়ে কারাগারে মামলার বাদী
ছবি : সংবাদ

চাঁদপুরে প্রতারণার একটি মামলায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল (৪৫) ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে (৬৫) জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের কারাগারে পাঠানোর আদেশে আদালত কক্ষে আনন্দ প্রকাশ করে হাততালি দেওয়ায় আদালত অবমাননার দায়ে মামলার বাদী মো. কবির হোসেন লিটনকেও কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এই ব্যতিক্রমী আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সিআর ৬৩৫/২০২৬ নম্বর মামলায় হাজিরা দিতে এসে আসামিরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা পুনরায় জামিনের আবেদন জানালেও বিচারক তা প্রত্যাখ্যান করে আগের আদেশই বহাল রাখেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আহসান হাবিব এবং বাদীর পক্ষে শুনানিতে অংশ নেন মোহাম্মদ সাইফুল মোল্লা।

মামলা ও এজাহার সূত্রে জানা যায়, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান ক্রয়ের জন্য আসামিরা বাদীর কাছ থেকে ৪২ লাখ টাকা নেন। দীর্ঘ সময় পার হলেও তাকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। এই অভিযোগে বাদী পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় আদালতে মামলা দায়ের করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই বাদী কবির হোসেন লিটন আনন্দে আত্মহারা হয়ে এজলাস কক্ষের মধ্যেই সশব্দে হাততালি দিয়ে ওঠেন। বিচারালয়ের শিষ্টাচার লঙ্ঘন ও আদালত অবমাননার এমন ঘটনায় তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে বিচারক বাদীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্তমানে মামলার দুই আসামি ও বাদী–তিনজনকেই চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জ ও চাঁদপুর আদালত পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আদালত কক্ষে হাততালি দিয়ে কারাগারে মামলার বাদী

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত