সংবাদ

বাংলাদেশে প্রথমবার শনাক্ত হলো নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

প্রতিনিধি, বাকৃবি
প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম

বাংলাদেশে প্রথমবার শনাক্ত হলো নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা
ছবি : সংবাদ

বাংলাদেশে প্রথমবারের মতো ‘ডান্ডুবিয়া অ্যানানডালেই বুলার্ড’ নামের সিকাডা বা ঝিঁঝিঁ পোকার এক নতুন প্রজাতির উপস্থিতি শনাক্ত করেছেন বাংলাদেশ, চীন ও ভারতের বিজ্ঞানীরা। মাঠপর্যায়ে নমুনা সংগ্রহ, গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ ও পরিবেশগত তথ্য পর্যালোচনার মাধ্যমে প্রজাতিটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান এবং চীনের নর্থওয়েস্ট এ অ্যান্ড এফ বিশ্ববিদ্যালয়ের গবেষক কং ওয়েই। এতে মাঠপর্যায়ে তথ্য-নমুনা সংগ্রহ ও পোকা শনাক্তকরণে কাজ করেন ভারতীয় গবেষক বাবু সাদ্দাম এবং বাকৃবির স্নাতকোত্তর শিক্ষার্থী শাহমত জাওয়াদ। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ‘ইনসেক্টস’-এ এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

গবেষণার জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঠ জরিপ চালিয়ে মোট ৬৩টি নমুনা সংগ্রহ করা হয়, যা বর্তমানে বাকৃবির কীটতত্ত্ব বিভাগের জাদুঘরে সংরক্ষিত। আম, লিচু, ড্রাগন ফল, পেয়ারা, আনারস, কলা, কাঁঠাল, লেবু ও কমলার বাগানসহ শাল, বাঁশ, সেগুন ও জারুল গাছে প্রজাতিটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

গঠনগত বিশ্লেষণে দেখা যায়, ‘ডান্ডুবিয়া অ্যানানডালেই’ সাধারণত ঘাসের মতো সবুজ রঙের। জীবিত অবস্থায় সবুজ থাকলেও শুকিয়ে গেলে এটি বাদামি রং ধারণ করে। এর আগে বাংলাদেশে ‘ডান্ডুবিয়া’ গণের কেবল ‘ডান্ডুবিয়া এনসিফেরা’ প্রজাতির উপস্থিতি নথিভুক্ত ছিল।

গবেষক দল ‘ম্যাক্সএন্ট’ মডেল ব্যবহার করে প্রজাতিটির সম্ভাব্য উপযোগী আবাসস্থল চিহ্নিত করেছে। ফলাফলে দেখা গেছে, বৃষ্টিপাত, ভূমির উচ্চতা ও তাপমাত্রা এর বিস্তৃতিতে প্রধান ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়লে ২১০০ সালের মধ্যে প্রজাতিটির উপযোগী আবাসস্থল আরও সম্প্রসারিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বাকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান বলেন, ‘দেশে নতুন প্রজাতির উপস্থিতি শনাক্তের পাশাপাশি এর বিস্তৃতি, জীবনচক্র, খাদ্যাভ্যাস ও কৃষিতে সম্ভাব্য ক্ষতির মাত্রা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। পাহাড়ি অঞ্চলের বাণিজ্যিক ফলবাগানসহ সারা দেশে প্রজাতিটির প্রকৃত প্রভাব জানতে দীর্ঘমেয়াদি গবেষণা ও প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশে প্রথমবার শনাক্ত হলো নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত