বাগেরহাটের চিতলমারীতে ঐতিহ্যবাহী চরবানিয়ারী পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপ (চণ্ডীভিটা) পরিদর্শন করেছেন খুলনায় নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার পবন কুমার। রোববার (১৮ অক্টোবর) সফরকালে তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী সোনিকা পান্নু।
রোববার দুপুর থেকে সন্ধ্যা আরতির আগে পর্যন্ত তিনি মন্দির প্রাঙ্গণে অবস্থান করেন। এ সময় পূজার সার্বিক আয়োজন ও প্রতিমা দর্শনের পাশাপাশি তিনি সহধর্মিণীকে নিয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন এবং পূজা দেখতে আসা ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাইকমিশনার দুই দেশের দ্বিপাক্ষিক সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতি, শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ওপর বিশেষ জোর দেন।
এ সময় চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন