সংবাদ

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে রোনালদোর রাজত্ব

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে রোনালদোর রাজত্ব
ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াই নতুন মাত্রা পেয়েছে ব্যালন ডি’অরের এক বিশেষ উদ্যোগে। আয়োজকদের আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে শুরু হয়েছে ‘ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ী’ নির্বাচনের ভোটাভুটি। এতে ফুটবল ইতিহাসের সেরা ১০ কিংবদন্তির ভিন্ন ভিন্ন মৌসুমের পারফরম্যান্স থেকে সেরাটিকে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন সমর্থকেরা। সেই ভোটের লড়াইয়ে আপাতত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান ভোটের ফলাফলে এখন পর্যন্ত ৬২ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন এই পর্তুগিজ তারকা।

অন্যদিকে, লিওনেল মেসির ২০১২ সালের ঐতিহাসিক ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে মাত্র ১৩ শতাংশ ভোট। অথচ সে বছর এক ক্যালেন্ডার বর্ষে রেকর্ড ৯১ গোল করে ইতিহাস গড়েছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। মেসির মোট আটটি ব্যালন ডি’অর অর্জনের কারণে ভক্তদের ভোট বিভিন্ন মৌসুমে ভাগ হয়ে যাওয়ায় শতাংশের হিসাবে পিছিয়ে পড়েছেন তিনি। তালিকায় ৯ শতাংশ ভোট নিয়ে মেসির ২০২৩ সালের বিশ্বকাপজয়ী মৌসুম রয়েছে পরের স্থানে।

মেসি-রোনালদো ছাড়া এই ভোটাভুটিতে জায়গা পেয়েছেন রোনালদো নাজারিও, ইয়োহান ক্রুইফ, মার্কো ফন বাস্তেন ও আলফ্রেডো দি স্তেফানোর মতো সর্বকালের সেরা ১০ ফুটবলার। প্রতিটি ভোটের জন্য ১ ইউরো নির্ধারণ করা হয়েছে, যার বিনিময়ে সমর্থকেরা চলতি বছরের ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানের টিকিট জেতার সুযোগ পাচ্ছেন। আগামী ২৭ অক্টোবর প্যারিস সময় মধ্যরাত পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে রোনালদোর রাজত্ব

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত