অস্ত্র হাতে অবৈধ মাদক কারবারিদের ধাওয়া করার ভিডিও প্রকাশ এবং এ নিয়ে নানা আলোচনার পর শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই দায়িত্ব থেকে অব্যাহতির আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ‘আজকের দিন হতে আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এখন থেকে মাদকসহ অন্যান্য সামাজিক ব্যাধি নিয়ে পুরোদমে কাজ করে যাব।’
পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেননি; তিনি নিজ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রধানমন্ত্রী তার কাছে গিয়ে অব্যাহতির ইচ্ছা প্রকাশ করেন বলে জানান তিনি।
অভিযানের বিষয়টি ব্যাখ্যা করে ইশরাক বলেন, ‘আমি মনে করি অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে ভুল করিনি। শুধু আমার নিরাপত্তার স্বার্থেই যতটুকু সময় প্রয়োজন অস্ত্র কাছে রেখেছিলাম, পরবর্তী সময়ে সেটি আর দেখা যায়নি। তবুও আমার কারণে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তবে তার জন্য দুঃখ প্রকাশ করছি।’
তিনি অভিযোগ করেন, মাদকবিরোধী অভিযান নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। নিজের এই ঘটনাকে কেন্দ্র করে দল কিংবা সরকার যাতে কোনোভাবে বিব্রত না হয়, সে জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) ইশরাক হোসেন নিজে অস্ত্র হাতে মাদক কারবারিদের ধাওয়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, যা মুহূর্তেই সারা দেশে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। রোববার (১৮ অক্টোবর) দুপুরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর পরই তার পদত্যাগের গুঞ্জন জোরালো হয় এবং সামাজিকমাধ্যমে দিনভর নানামুখী আলোচনা চলে। অবশেষে সোমবার (১৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে সেটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন