সংবাদ

গাইবান্ধায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত, আহত ১০

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম

গাইবান্ধায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত, আহত ১০
ছবি : সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নাসিম (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও অন্তত ১০ জন যাত্রী। শনিবার (১১ এপ্রিল) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দামোদরপুর শৌলা ও সোনামুখী বাজারের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাবউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি হাই-এস মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শসা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ১১ জনকে উদ্ধার করেন। তাদের দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৭ মে ২০২৬

গাইবান্ধায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত, আহত ১০

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নাসিম (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও অন্তত ১০ জন যাত্রী। শনিবার (১১ এপ্রিল) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দামোদরপুর শৌলা ও সোনামুখী বাজারের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাবউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি হাই-এস মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শসা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ১১ জনকে উদ্ধার করেন। তাদের দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত