সংবাদ

রংপুরে প্রধান সড়ক দখল করে বসেছে লিচুর বাজার

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:০২ পিএম

রংপুরে প্রধান সড়ক দখল করে বসেছে লিচুর বাজার
রংপুর সিটি করপোরেশনের কাছেই সড়ক দখল করে বসা লিচুর বাজার। ছবিঃ সংবাদ

বিভাগীয় নগরী রংপুরের প্রধান সড়ক দখল করে বসেছে লিচুর পাইকারি বাজার। রংপুর সিটি করপোরেশন কার্যালয় থেকে মাত্র ১ গজ দূরে এই মার্কেট বসানো হলেও তা উচ্ছেদে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে পথচারী ও সাধারণ মানুষের অভিযোগ। এমনকি রংপুর মেট্রোপলিটন পুলিশও বিষয়টি আমলে নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। ফলে পবিত্র ঈদুল আজহার আগে নগরীতে তীব্র যানজট ও যাতায়াতে চরম ব্যাঘাত ঘটছে।

সরেজমিন দেখা গেছে, রংপুর নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার ও পাবলিক লাইব্রেরি হলের সামনের সড়কের অর্ধেক জায়গা জুড়ে লিচুর পাইকারি বাজার বসানো হয়েছে। সেখানে অটো রিকশা, ভ্যান ও মোটরসাইকেল নিয়ে ব্যবসায়ীরা ভিড় করায় পুরো রাস্তাটিই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অথচ এটি ওয়ানওয়ে (একমুখী) সড়ক হওয়ায় এই পথ দিয়ে সিটি বাজারসহ নগরীর বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী হাজার হাজার যানবাহনের দুর্ভোগের শেষ নেই। স্থানীয়দের দাবি, গত তিন দিনে এই দখল হওয়া সড়কে অন্তত পাঁচটি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে এবং এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ঈদের কেনাকাটার কারণে রংপুর নগরী ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন সিটি বাজার ও শপিং মলগুলোতে আসছেন। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে এই জটলার মধ্য দিয়েই তাদের চলাচল করতে হচ্ছে।

পথচারী মমতাজ উদ্দিন বলেন, "রংপুর নগরীর প্রধান সড়ক দখল করে লিচুর মার্কেট গড়ে ওঠায় আমাদের যাতায়াতে ভীষণ সমস্যা হচ্ছে।" আসমা মাসুদ নামের এক চাকরিজীবী নারী বলেন, "রিকশা করে এই সামান্য স্থানটুকু পার হতেই আধা ঘণ্টারও বেশি সময় লাগছে।" মোস্তাক নামের এক কলেজছাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "নগরীর প্রধান সড়ক দখল করে এভাবে মার্কেট দেশের আর কোথাও আছে কি না আমাদের জানা নেই। ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনের নাকের ডগায় কীভাবে এই বাজার বসে, তা নিয়ে প্রশ্ন ওঠে।"

শুধু এই সড়কই নয়, সিটি করপোরেশন ভবন থেকে শুরু করে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের ফুটপাত পুরোপুরি দখল করে বিভিন্ন পসরা সাজিয়ে ব্যবসা চলছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মানবাধিকার কর্মী বলেন, "গত ঈদুল ফিতরের আগে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজুন্নবী ডন নিজেই ফুটপাত দখলমুক্ত রাখার জন্য হকার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি তাদের ঈদ পর্যন্ত সময় দিয়েছিলেন। কিন্তু দুই মাস পার হলেও কোনো কাজ হয়নি; বরং এখন ফুটপাত ছাড়িয়ে প্রধান সড়কও দখল হয়ে গেছে।"

সার্বিক বিষয়ে জানতে চাইলে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুন্নবী ডন বলেন, "আমি বিষয়টি দেখছি। কোনোভাবেই প্রধান সড়ক ও ফুটপাত দখল করে রাখতে দেওয়া হবে না। দ্রুতই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

রংপুরে প্রধান সড়ক দখল করে বসেছে লিচুর বাজার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত