রাজধানীর ভাটারা থানাধীন নর্দা এলাকায় দুই বাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬-৭ জন। আজ বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নারীর নাম লাইজু।
পুলিশ জানায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের দূরপাল্লার একটি বাস বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিপরীত পাশ থেকে আসছিল ঢাকায় চলাচল করা আকাশ পরিবহনের একটি লোকাল বাস। এসময় ইসলাম পরিবহনের বাসটি আকাশ পরিবহনকে মুখোমুখি সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের ওই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ইসলাম পরিবহনের বাসটিতে মোট পাঁচজন যাত্রী ছিল।
আহতদের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুজন চিকিৎসাধীন আছেন। আহত আরও কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন