সংবাদ

বান্দরবানে মহাসমারোহে শুরু হচ্ছে প্রবারণা পূর্ণিমা


প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম

বান্দরবানে মহাসমারোহে শুরু হচ্ছে প্রবারণা পূর্ণিমা
দীর্ঘ বর্ষাবাস শেষে বান্দরবানে শুরু হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা। ছবি : সংবাদ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে পাহাড়ি জেলা বান্দরবানে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ তিন মাসের বর্ষাবাস (উপবাসব্রত) পালন শেষে প্রবারণা পূর্ণিমার রঙিন আমেজে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের ঐতিহাসিক রাজার মাঠে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ সূচনা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

উদ্বোধনী আয়োজনের পরপরই রাজার মাঠে পাহাড়ি ও স্থানীয় তরুণ-তরুণী ও শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে জেলার প্রতিটি বৌদ্ধবিহারে একযোগে শুরু হবে ছোয়াইং দান (ভিক্ষুদের আহার্য দান), বুদ্ধপূজাসহ নানা ধর্মীয় রীতিনীতি। আর বিকেলে অনুষ্ঠিত হবে প্রবারণার অন্যতম প্রধান আকর্ষন ঐতিহ্যবাহী ‘রথ টানা’ উৎসব। পাহাড়িদের বর্ণিল ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সব বয়সের নারী-পুরুষ ও শিশুরা এই রথ টানায় অংশ নেবেন। এরপর সন্ধ্যায় আকাশে ওড়ানো হবে হাজারো ফানুস এবং বিহারগুলোতে অনুষ্ঠিত হবে হাজার প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান।

উল্লেখ্য, বর্ষাবাস পূর্ণ করার পর এই পূর্ণিমা তিথিতে বৌদ্ধ সম্প্রদায় আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন করে থাকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


বান্দরবানে মহাসমারোহে শুরু হচ্ছে প্রবারণা পূর্ণিমা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে পাহাড়ি জেলা বান্দরবানে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ তিন মাসের বর্ষাবাস (উপবাসব্রত) পালন শেষে প্রবারণা পূর্ণিমার রঙিন আমেজে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের ঐতিহাসিক রাজার মাঠে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ সূচনা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

উদ্বোধনী আয়োজনের পরপরই রাজার মাঠে পাহাড়ি ও স্থানীয় তরুণ-তরুণী ও শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে জেলার প্রতিটি বৌদ্ধবিহারে একযোগে শুরু হবে ছোয়াইং দান (ভিক্ষুদের আহার্য দান), বুদ্ধপূজাসহ নানা ধর্মীয় রীতিনীতি। আর বিকেলে অনুষ্ঠিত হবে প্রবারণার অন্যতম প্রধান আকর্ষন ঐতিহ্যবাহী ‘রথ টানা’ উৎসব। পাহাড়িদের বর্ণিল ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সব বয়সের নারী-পুরুষ ও শিশুরা এই রথ টানায় অংশ নেবেন। এরপর সন্ধ্যায় আকাশে ওড়ানো হবে হাজারো ফানুস এবং বিহারগুলোতে অনুষ্ঠিত হবে হাজার প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান।

উল্লেখ্য, বর্ষাবাস পূর্ণ করার পর এই পূর্ণিমা তিথিতে বৌদ্ধ সম্প্রদায় আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন করে থাকে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত