সংবাদ

গ্রামীণ নিরাপত্তায় অভিনব উদ্যোগ, হাসিমুখ গ্রাম পুলিশের

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম

গ্রামীণ নিরাপত্তায় অভিনব উদ্যোগ, হাসিমুখ গ্রাম পুলিশের
নওগাঁর বদলগাছীতে গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ।

নওগাঁর বদলগাছীতে গ্রামীণ আইনশৃঙ্খলা উন্নয়ন এবং জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেলগুলো তুলে দেন স্থানীয় সংসদ সদস্য।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর ও মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, 'গ্রামীণ জনপদের নিরাপত্তা রক্ষা ও দ্রুত তথ্য আদান-প্রদানে গ্রাম পুলিশ সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নতুন এই বাইসাইকেল তাদের কর্মতৎপরতা আরও বাড়িয়ে তুলবে এবং তারা সহজেই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে আইনি সেবা ও তথ্য পৌঁছে দিতে পারবেন।'

বক্তব্য শেষে প্রধান অতিথি গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেলের চাবি ও বাহন তুলে দেন। এরপর সংসদ সদস্য নিজেই একটি সাইকেল চালিয়ে এই আনন্দঘন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। নতুন সাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গ্রাম পুলিশ সদস্যরা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গ্রামীণ নিরাপত্তায় অভিনব উদ্যোগ, হাসিমুখ গ্রাম পুলিশের

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত