সংবাদ

মাওয়ায় সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু


প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম

মাওয়ায় সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা-সংলগ্ন পদ্মা রেলসেতু এলাকায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পদ্মা রেলসেতুর ১৫৫/৭ নম্বর পিলারের কাছে পৌঁছালে ওই নারী হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি দুর্ঘটনাবশত পড়ে গেছেন নাকি অন্য কোনো ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত নারীর পরিচয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দুর্ঘটনাকবলিত স্থান থেকে মরদেহ উদ্ধারের পরও পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে ঢাকা রেলওয়ে থানা সূত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


মাওয়ায় সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা-সংলগ্ন পদ্মা রেলসেতু এলাকায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পদ্মা রেলসেতুর ১৫৫/৭ নম্বর পিলারের কাছে পৌঁছালে ওই নারী হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি দুর্ঘটনাবশত পড়ে গেছেন নাকি অন্য কোনো ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত নারীর পরিচয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দুর্ঘটনাকবলিত স্থান থেকে মরদেহ উদ্ধারের পরও পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে ঢাকা রেলওয়ে থানা সূত্রে জানানো হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত