সংবাদ

নিখোঁজের এক দিন পর ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার


জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

নিখোঁজের এক দিন পর ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার এক দিন পর ময়না রানী দাস (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিকের চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ময়না রানী দাস পাশের নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়না রানী গত দুই বছর ধরে নানা শারীরিক জটিলতা ও অসুস্থতায় ভুগছিলেন। সোমবার (২ নভেম্বর) দুপুর থেকে তিনি হঠাৎ নিখোঁজ হন। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। এদিকে ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


নিখোঁজের এক দিন পর ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার এক দিন পর ময়না রানী দাস (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিকের চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ময়না রানী দাস পাশের নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়না রানী গত দুই বছর ধরে নানা শারীরিক জটিলতা ও অসুস্থতায় ভুগছিলেন। সোমবার (২ নভেম্বর) দুপুর থেকে তিনি হঠাৎ নিখোঁজ হন। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। এদিকে ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত