সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, “আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে।” এর মধ্যে মোট ছুটির পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। তবে এই ২৯ দিনের ছুটির মধ্যে মোট সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।

রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে আগামী বছরের ছুটির দিনগুলোর হিসাব চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ছুটির তালিকা অনুমোদনের এই তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বিস্তারিত তথ্য দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “২০২৭ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির খসড়া তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি রয়েছে। এর মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন পড়েছে যার মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবার।”

এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। নির্বাহী আদেশের এই ছুটির মধ্যেও তিনটি দিন সাপ্তাহিক ছুটির দিন হিসেবে রয়েছে যার মধ্যে একটি শুক্রবার এবং দুটি শনিবার।

ধর্মীয় পর্ব ও অন্যান্য বিশেষ ছুটির বিষয়ে নাসিমুল গনি আরও বলেন, “ধর্মীয় পর্ব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিনদিনের ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ পাবেন।”

পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম এলাকা এবং এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপন উপলক্ষে অতিরিক্ত দুদিন ঐচ্ছিক ছুটি দেওয়ার বিধান রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত