নওগাঁ জেলা কারাগারে বন্দী জাকির হোসেন নবাব (৫৮) নামের এক আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেহনুমা মুনমুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিস্ফোরক আইনের একটি মামলায় তিনি কারাগারে বন্দী ছিলেন।
হাসপাতাল ও কারা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কারাগারে হঠাৎ অসুস্থতাবোধ করলে কারারক্ষীরা জাকির হোসেনকে দ্রুত নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহনুমা মুনমুন জানান, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল এবং বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা কারাগারের সুপার রত্না রায় বলেন, 'জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। তবে হাসপাতাল থেকে এখনো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো মৃত্যুসনদ বা কাগজপত্রের তথ্য পৌঁছায়নি।' তিনি আরও জানান, সকালে অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন