সংবাদ

চার দিন গ্যাস বন্ধের খবরটি গুজব, জানাল পেট্রোবাংলা


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

চার দিন গ্যাস বন্ধের খবরটি গুজব, জানাল পেট্রোবাংলা
ছবি : সংগৃহীত

আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে মর্মে ছড়িয়ে পড়া খবরটিকে সম্পূর্ণ গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। একই সঙ্গে এ ধরনের গুজবে কান না দিয়ে জনমনে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে একটি অসৎ মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ভুয়া ফটোকার্ড বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করে পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। ফলে সেখান থেকে গ্যাস রিগ্যাসিফিকেশন (পুনরায় গ্যাসে রূপান্তর) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর প্রভাবে আগামী চার দিন জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ২৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তবে কিছু কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে বা স্বল্পচাপ বিরাজ করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সর্বসাধারণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


চার দিন গ্যাস বন্ধের খবরটি গুজব, জানাল পেট্রোবাংলা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে মর্মে ছড়িয়ে পড়া খবরটিকে সম্পূর্ণ গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। একই সঙ্গে এ ধরনের গুজবে কান না দিয়ে জনমনে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে একটি অসৎ মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ভুয়া ফটোকার্ড বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করে পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। ফলে সেখান থেকে গ্যাস রিগ্যাসিফিকেশন (পুনরায় গ্যাসে রূপান্তর) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর প্রভাবে আগামী চার দিন জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ২৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তবে কিছু কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে বা স্বল্পচাপ বিরাজ করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সর্বসাধারণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত