সংবাদ

পিরোজপুরের ঘটনার প্রতিবাদে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধার মানববন্ধন


প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

পিরোজপুরের ঘটনার প্রতিবাদে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধার মানববন্ধন
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত পাঁচ শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচি ঘিরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ পরিলক্ষিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মো. বোরহান শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব আকবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পর জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত ঘৃণ্য ও লজ্জাজনক অপরাধ। আমরা এই পশুবৃত্তিমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

বক্তারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের এই সংকটময় মুহূর্তে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


পিরোজপুরের ঘটনার প্রতিবাদে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধার মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত পাঁচ শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচি ঘিরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ পরিলক্ষিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মো. বোরহান শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব আকবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পর জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত ঘৃণ্য ও লজ্জাজনক অপরাধ। আমরা এই পশুবৃত্তিমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

বক্তারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের এই সংকটময় মুহূর্তে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত