কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানাকে (৪০) ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গেলে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে শাহরিয়ার জামান রানার ওপর হামলা চালায়। এ সময় তার বুকে ও ডান পাশে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি জানান, বুধবার সন্ধ্যায় তার ছেলে শাহরিয়ার জামান রানা গচিহাটা বাজারে গিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবেন।
স্থানীয় একটি সূত্রের দাবি, গচিহাটা কলেজ মাঠে একটি মাদকসেবী চক্র নিয়মিত মাদক সেবন করে আসছিল। শাহরিয়ার জামান রানা কয়েক দিন ধরে তাদের কলেজ মাঠে মাদক সেবন না করার জন্য নিষেধ করছিলেন। এ নিয়ে ওই চক্রের সদস্যরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন