সংবাদ

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০


প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
ছবি : সংবাদ

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেরদিয়া গ্রামে কালাম মুন্সীর সমর্থকদের সঙ্গে নুরইসলাম মুন্সীর আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে কালাম মুন্সী তার ফসলি জমিতে বেড়া দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাঁকে মারধর করে। এরই জেরে নুরইসলাম মুন্সী ও আনছার মাতুব্বরের সমর্থকদের সঙ্গে কালাম মুন্সীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঢাল-সড়কি, ইটপাটকেল নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কালাম মুন্সী, ভুলু মাতুব্বর, মিজানুর মাতুব্বরসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, মেহেরদিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। গ্রামের কালাম মুন্সীর ফসলি জমিতে বেড়া দেওয়া নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেরদিয়া গ্রামে কালাম মুন্সীর সমর্থকদের সঙ্গে নুরইসলাম মুন্সীর আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে কালাম মুন্সী তার ফসলি জমিতে বেড়া দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাঁকে মারধর করে। এরই জেরে নুরইসলাম মুন্সী ও আনছার মাতুব্বরের সমর্থকদের সঙ্গে কালাম মুন্সীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঢাল-সড়কি, ইটপাটকেল নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কালাম মুন্সী, ভুলু মাতুব্বর, মিজানুর মাতুব্বরসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, মেহেরদিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। গ্রামের কালাম মুন্সীর ফসলি জমিতে বেড়া দেওয়া নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত