সংবাদ

নির্বাচনে ভরাডুবির জন্য ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

নির্বাচনে ভরাডুবির জন্য ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার অভিযোগ, ডেমোক্র্যাট নেতাদের নিয়মিত টেলিভিশনে উপস্থিতির সুযোগ দিয়ে রক্ষণশীল প্রার্থীদের নির্বাচনী অবস্থান দুর্বল করেছে এই সংবাদমাধ্যম।

বুধবার (৪ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এমন কাণ্ড করেছেন। তিনি সেখানে লিখেছেন, ‘এই পরাজয়ের দায় ফক্স নিউজের। তারা ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধীদের এবং আরও খারাপ বিষয়গুলোকে প্রচারের সুযোগ দিয়েছে।’

পোস্টে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তার প্রশ্ন, ফক্স নিউজ কেন ডি ব্লাসিওকে সম্প্রচারে আমন্ত্রণ জানিয়েছে এবং দেশ পরিচালনা নিয়ে পরামর্শ দেওয়ার সুযোগ দিয়েছে?

ট্রাম্প দাবি করেন, মেয়রের দায়িত্ব ছাড়ার সময় ডি ব্লাসিওর ভাবমূর্তি ছিল প্রশ্নবিদ্ধ।

নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়েই ফক্স নিউজের বিভিন্ন উপস্থাপক ও সম্পাদকীয় সিদ্ধান্তের সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে সংবাদমাধ্যমটির কোনো কোনো বিশ্লেষক ও উপস্থাপকের মতপার্থক্য তৈরি হলে তিনি প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন।

এদিকে, মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ইঙ্গিত পাওয়া গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিরুদ্ধে ভোটারদের এই রায়কে তার প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন। সিনেটেও তারা বেশ কয়েকটি আসন দখল করেছেন, যা ট্রাম্পের আইন প্রণয়ন ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন বাধা তৈরি করতে পারে।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে বলা হচ্ছে, অর্থনৈতিক অসন্তোষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের ক্ষোভের প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের অভিযোগকে রাজনৈতিক চাপ সামলানোর কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নির্বাচনে ভরাডুবির জন্য ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত