দেশের খোলা বাজারে বিদেশি মুদ্রা কেনাবেচা করা মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে কাস্টডিয়াল ও পরিবহন সুবিধা দিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক বলেছে, জমা রাখা গেলেও এর বিপরীতে কোনো সুদ বা লভ্যাংশ দেওয়া যাবে না।
বুধবার (৪ নভেম্বর) এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নিরাপদে নগদ বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা ও পরিবহনের ঝুঁকি কমাতে এ সুযোগ দেওয়া হয়েছে।
এ সুবিধার আওতায় মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলো এখন থেকে দিন শেষে সব ধরনের অনুমোদিত কাগজে বৈদেশিক মুদ্রার নোট বাণিজ্যিক ব্যাংকে জমা রাখতে পারবে। দেশীয় মুদ্রার মতোই উত্তোলন করার সুবিধাও থাকছে।
সার্কুলার অনুযায়ী, প্রচলিত ব্যাংক হিসাবের মতো লেজার সংরক্ষণ করে বৈদেশিক মুদ্রা তুলে নিতে চেক বা উইথড্রয়াল স্লিপ ইস্যু করা যাবে। উত্তোলনকারীকে শনাক্ত করতে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ সংরক্ষণ করতে হবে ব্যাংককে।
এছাড়া বিদেশি মুদ্রা পরিবহনের সময় পর্যাপ্ত নিরাপত্তা, সংরক্ষণে অস্থায়ী ভল্ট ও বীমা সুবিধা নিশ্চিত করতে হবে। কাস্টডিয়ালের আওতায় এসব হিসাবে শুধু বিদেশি মুদ্রার নোট সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। কোনোভাবেই এই মুদ্রা থেকে ঋণ বা অন্য কোনো হিসাবে স্থানান্তর করা যাবে না।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন