শুক্রবার (৬ নভেম্বর) ছুটির দিনের সকালে সিলেট নগরের ফাঁকা সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে 'সিলেট মহানগর যুবলীগ'-এর ব্যানারে নগরীর জেলরোড থেকে ধোপাদীঘির পার পর্যন্ত এ মিছিল বের করা হয়। মিছিলে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দেন।
মিছিলের পরপরই গোপন সংবাদের ভিত্তিতে কতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বড় ব্যানার, ৫টি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের কথা জানানো হয়েছে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন