মালয়েশিয়ায় ফের কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে অভিবাসন ব্যয় ছাড়াই ১১২ বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে ‘অপারেশন অ্যাসিস্ট্যান্ট’ এবং ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে এ নিয়োগ দেওয়া হবে। তবে সুযোগটি সবার জন্য নয়; নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করলেই আবেদন করা যাবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডির জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন নিয়োগকারী সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এই আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এই উদ্যোগে নিয়োগপ্রাপ্ত কর্মীদের কোনো প্রকার অভিবাসন ব্যয় বহন করতে হবে না। সব খরচ মালয়েশিয়ার নিয়োগকর্তারাই বহন করবেন।
তিনি জানান, বোয়েসেলের মাধ্যমে কোনো প্রকার খরচ ছাড়া ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর একটি পাইলট উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার এবং ডিসেম্বরের মধ্যেই প্রথম কয়েকটি ফ্লাইট চালুর লক্ষ্য রয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামীকাল (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। প্রার্থীরা কেবল একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
অপারেশন অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা: কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রাথমিক কম্পিউটার জ্ঞান এবং ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে। ওয়্যারহাউসে কাজ করার মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে।
সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা এবং ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনায় দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদের যোগ্যতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের যোগ্যতা থাকতে হবে। ইলেকট্রিক্যাল, ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক পর্যায়ের পড়াশোনা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ওয়্যারহাউস পরিচালনা, আইটি সরঞ্জাম, মাইক্রোসফট এক্সেল এবং ইংরেজিতে যোগাযোগের বিষয়ে জ্ঞান থাকতে হবে।
বোয়েসেল জানিয়েছে, সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ আবেদনকারীকে শর্টলিস্ট করা হবে। এই তালিকা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর মালয়েশিয়ার কোম্পানির প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ১১২ জন কর্মীকে নির্বাচন করবেন।
নির্বাচিত কর্মীদের চুক্তি প্রাথমিকভাবে তিন বছরের জন্য হবে, যা পরে নবায়নের সুযোগ থাকবে। কর্মীরা সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করবেন। কোম্পানির প্রয়োজন ও মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী ওভারটাইম দেওয়া হবে। এছাড়া নিয়োগকর্তা কর্মীদের বাসস্থান, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করবেন।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত কর্মীদের নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই কোনো টাকা দিতে হবে না এবং নিয়োগসংক্রান্ত যেকোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন