সংবাদ

খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি কয়েক কোটি টাকা


ফারহানা আক্তার, খাগড়াছড়ি
ফারহানা আক্তার, খাগড়াছড়ি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম

খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি কয়েক কোটি টাকা
খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : সংবাদ

খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কলাবাগান এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী (খাগড়াছড়ি সদর জোন), পুলিশ সদস্য ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সহায়তা করেন। সবার সম্মিলিত চেষ্টায় ভোরের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কাঠের দোকান, ফার্নিচারের কারখানাসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, দোকানগুলো কাঠ ও টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি পানির তীব্র সংকট থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।

তবে আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি কয়েক কোটি টাকা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কলাবাগান এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী (খাগড়াছড়ি সদর জোন), পুলিশ সদস্য ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সহায়তা করেন। সবার সম্মিলিত চেষ্টায় ভোরের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কাঠের দোকান, ফার্নিচারের কারখানাসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, দোকানগুলো কাঠ ও টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি পানির তীব্র সংকট থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।

তবে আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত