সংবাদ

ঝিনাইদহের হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

ঝিনাইদহের হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওয়াদুদ শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি শহরের নতুন বাজার এলাকায় ভাতের হোটেল ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নতুন বাজার এলাকার ছাগল হাঁটার একটি খোলা ছাউনি ঘরে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


ঝিনাইদহের হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওয়াদুদ শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি শহরের নতুন বাজার এলাকায় ভাতের হোটেল ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নতুন বাজার এলাকার ছাগল হাঁটার একটি খোলা ছাউনি ঘরে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত