গাইবান্ধা সদর উপজেলায় চুরির অপবাদ দিয়ে গোলাপী বেগম (৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে বর্বরোচিত নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে গোলাপ উদ্দিন।
অভিযোগে একই গ্রামের বাসিন্দা সাদা মিয়া, আমিনুল ইসলাম, আব্দুর রহমান ও সাদা রানীকে অভিযুক্ত করা হয়েছে। সদর উপজেলার কূপতলা ইউনিয়নের গোবিন্দপুর উত্তর বালাআটা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ভোরে কাজের কথা বলে বৃদ্ধা গোলাপী বেগমকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর সেখানে তার হাত-পা বেঁধে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।
এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, কোনো প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ওপর এমন বর্বর নির্যাতন চালানো হয়েছে।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন